
রাউজ আলীঃ পাবনা জেলার বেড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে অবস্থিত মিলেনিয়াম স্টার স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পৌর এলাকার সানিলা মহল্লার বাসিন্দা মাসুদ রানা (গেদার) ছেলে বখাটে মামুন ও একই মহল্লার ঝন্টুর ছেলে রাব্বির বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও ধারণ করে টাকা দাবি করে বখাটে মামুন ও মজিদ মোল্লার ছেলে শিমুল ।
ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সাপ্তাহে মামুন তার স্কুল পড়ুয়া প্রেমিকাকে আলহেরা নগরের টিএনটি ভবনের পাশে দেখা করার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে পাশের পরিত্যাক্ত ভবনে টেনে নিয়ে ঐ স্কুল ছাত্রীকে মামুন জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার সহযোগী রাব্বিকেও ধর্ষণের অফার দেয়। সুযোগ পেয়ে রাব্বিও ধর্ষণ করে। চুপিসারে মামুন ও শিমুল ধর্ষণের ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করে ভুক্তভোগীর নিকট টাকা দাবি করে। ভুক্তভোগীর টাকা দিতে রাজি না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেয় মামুন ও শিমুল।
ভিডিওটি শিমুল প্রথমে নুন্নই (আতিক) এর কাছে পাঠায়। তারপর ভিডিও নেট দুনিয়া ছড়িয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্ত মামুন ও রাব্বিকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিলেনিয়াম স্টার স্কুলের পরিচালক মোজাম্মেল হক বলেন, এ বিষয়টি আমি কিছু জানি না । এটি আমার স্কুল ক্যাম্পসের বাইরের ঘটনা। স্কুলের বাহিরে কেউ কিছু করলে তা দেখার দায়িত্ব আমার না। এগুলো অভিভাবকরা দেখবে। সবার মতো আমিও শুনেছি কিছু একটা ঘটনা ঘটেছে তার ভিডিও ফেসবুকে পোস্ট করে দিছে। তদন্ত সাপেক্ষে যদি ঘটনা সত্য হয় তাহলে আমার দাবি এর সাথে যারা যুক্ত আছে সকলের কঠিন শাস্তি হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, বখাটেগুলোর কঠিন শাস্তি হওয়া দরকার। কথায় আছে ৫২তাসে ৫৩ খেলা, কিন্তু মামুন ৫৪ রকমের জুয়া খেলা জানে। বিভিন্ন অপর্কমের সাথে মামুন জরিত। মামুনের কঠিন শাস্তি হওয়া দরকার যাতে আর কখনও এমন কাজ করতে না পারে। এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ধর্ষণ মামলায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ভুক্তভোগী বলেন, আমার সাথে যা করেছে তা যেনো আর কারো সাথে না হয়। মামুনসহ এদের কঠিন শাস্তি চাই।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা