হোম » সারাদেশ » বাসাইলে ড্রেজারের ও বালখেট বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযান 

বাসাইলে ড্রেজারের ও বালখেট বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযান 

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ  টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজার ও বালখেটের দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ঝিনাই নদীতে এ অভিযান পরিচালনা করেন।এসময় বালখেট গুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।বালখেটের লোহার পাইপ ছাড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে  পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমদাদুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!