
চাটখিল প্রতিনিধিঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌর শহরের প্রবাহ ড্রিংকিং ওয়াটার ও উপজেলার খিলপাড়া বাজারের জমজম ফ্রেশ ড্রিংকিং কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়। অপর দিকে চাটখিল পৌর শহরের পিএস ড্রিকিং ওয়াটার ও খিলপাড়ার ফাতেমা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান দুটির ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকায় সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে সহযোগিতা করেন কুমিল্লা জোনের বিএসটিআই ফিল্ড অফিসার শাহিদুল ইসলাম, চাটখিল উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য দূষিত পানি সরবরাহ করার বিষয়ে চাটখিল খবর সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশের পর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান