হোম » সারাদেশ » মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মারুফ বিল্লাহ রুবেল: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ শোকর আলী স্ত্রী মোছাঃ নুরজাহান বেগম মিথ্যা ও হয়রানির মামলা থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার ৮টা নভেম্বর বেলা ১২টায় উক্ত সংবাদ সম্মেলন পাঠ করেন নুরজাহান বেগম বলেন,
আমার স্বামী একজন সৎ লোক ও স্বচ্ছ ব্যবসায়ী। শ্যামনগর নকিপুর বাজারে”সাথী-সু-ষ্টোর”নামীয় জুতার দোকান সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
একই গ্রামের বিষ্ণুপদ মণ্ডলের ছেলে পরিতোষ মন্ডল এর সাথে পারিবারিক গোলযোগ কে কেন্দ্র করে গত ৩রা নভেম্বর আমার স্বামী শুকুর আলীকে জড়িয়ে বিভিন্ন ধারায় ৬জনকে আসামি করে শ্যামনগর থানা মামলা করে যাহার নম্বর-০২। যা সম্পূর্ণ আক্রোশ মূল ভাবে আমার স্বামীকে তিন নম্বর আসামি করে। উক্ত বিষয় আমার স্বামী কিছুই জানে না। ঘটনার দিন আমার স্বামী প্রতিদিনের ন্যায় সকাল ৮টা থেকে রাত ৯ টা পর্যন্ত ব্যবসায়ের কাজে দোকানই ছিল বাসায় ফিরেনি। তার নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে তার ব্যবসায় ক্ষতি ও পরিবারের ক্ষতি করার পায়তারা করে বেড়াচ্ছে। আপনাদের পত্রিকার লেখনীর মাধ্যম দিয়ে আমার স্বামীর নামে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!