
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিরাজগঞ্জ টিমের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে রকিকে (৩৫) একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ আটক করেছে। এসময় রকির সাথে থাকা সোহান নামের অপর একজনকে প্রাইভেটকারসহ আটক করে পিবিআই।
পিবিআই এর পুলিশ পরিদর্শক (এডমিন) গোলাম কিবরিয়ার নেতৃত্বে সোমবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, হত্যা মামলার পলাতক আসামি রকি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আমরা জানতে পারি তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ তাকে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আটক করি। এ সময় তার সাথে থাকা দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের সোহান নামে এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান