
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়িকে কারাদন্ড প্রদান করা হয়। গত রোববার ওই তিন জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান।
জানা যায়, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: আজিজার রহমান (৫১) কে ২৫০ গাঁজার পুরিয়াসহ গ্রেফতার করা হয়। একই সাথে বিধীনাথ বর্মনের ছেলে নারায়ন বম্মর্ন (৪৫) কে গাঁজা সেবনের দায়ে ও আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) কেও একই অপরাধে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যামান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার