
মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের ১ম মেধাতালিকা হতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ১ম মেধাতালিকায় অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১১ নভেম্বর ও কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর।
আজ সোমবার (৭ নভেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে গুচ্ছ জিএসটি ভর্তির ওয়েবসাইটে ফি প্রদান করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।
গুচ্ছ পদ্ধতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ মোট ২২ টি বিশ্ববিদ্যালয় একটি ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে। বিগত ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে গত ৫ অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশ করেছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, B ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং C ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-এর ভিত্তিতে নম্বর ধার্য করা হয়েছে ২৫।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এছাড়াও আলাদা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন সঙ্গীত বিভাগে ভর্তির সুযোগ পাবে। সঙ্গীত বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ ও ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন আবেদন করেছেন। এ ইউনিটে ৬৫ সিটের বিপরীতে ২৪০৭ জন, বি ইউনিটে ৭৫ সিটের বিপরীতে ৩৬৮০ জন ও সি ইউনিটে ৬০ সিটের বিপরীতে ১১৭১ জন আবেদন করেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান