
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউপির প্রধান সড়কের ধারে লাগানো মাদ্রাসার পাঁচটি গাছ গোপনে কেটে বিক্রি করতে গিয়ে ধরা খেলো শোলাগাড়ি এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র সোহেল মিয়া। বর্তমানে গাছের গুলোই গুলো জব্দ করে নিজ হেফাজতে নিয়েছেন ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু।
জানা গেছে (৫ নভেম্বর,শনিবার) ভোরে গাছের বেপারী ও গাছকাটা লেবার সাথে নিয়ে ওই এলাকার চিহ্নিত বালু খেকো সোহেল মিয়া রুপার বাজার হাজী যেসারত উল্লাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বড় বড় পাঁচটি ইউক্লিপটাস গাছ কাটতে থাকে। ঐ সোহেল মিয়া গংরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস দেখায় না কেউই।
কিন্তু বিধি বাম। শনিবার সকাল আটটার দিকে গাছ কাটা অবস্থায় সেখানে উপস্থিত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। তারা লেবার ও দাঁড়িয়ে থাকা সোহেল মিয়াকে গাছ কাটার কথা জিজ্ঞেস করলে অভিযুক্ত সোহেল কথার উত্তর না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে ওঠেন।
এক পর্যায়ে তার অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে সড়কের গাছ কাটার বিষয়টি গাইবান্ধার জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবগত করা হয়। পরে দ্রুত ঘটনাস্থলে গ্রাম পুলিশ এসে গাছগুলোকে জব্দ করে এবং ঘাগোয়া ইউপির ৩ নং ওয়ার্ড মেম্বার সাঈদুর রহমান সাদা সহ শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে গাছগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এ বিষয়ে ঘাগোয়া ইউপি চেয়ারম্যান দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন, ইউএনও’র নির্দেশ পেয়ে গাছগুলো আমরা আমাদের হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনগত কি ব্যবস্থা সেটাও ইউএনও সিদ্ধান্ত নেবেন।
অপরদিকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ নূরী জানান, আমাদের কাউকেই না জানিয়ে সোহেল মিয়া গাছগুলো কেটে অপরাধ করেছেন। আমরা তার শাস্তি দাবী করছি। এছাড়া একাধিক এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত এই সোহেল মিয়া ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন খাস জায়গা জমি থেকে চুরি করে মাটি কেটে বিক্রি করেন ও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহেল মিয়া বলেন, শুধু এলাকাবাসী কেন, আমার এইসব ব্যবসা সম্পর্কে গাইবান্ধার অনেক বড় বড় নেতা অফিসাররাও জানে। আপনাদের কি করার আছে করেন (!)।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান