হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আউস’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মৃত্যু বার্ষিকী পালিত

উল্লাপাড়ায় আউস’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মৃত্যু বার্ষিকী পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৫ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা পলাশ ডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ছিলেন এছাড়াও তিনি সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে আঃলীগ থেকে ২ বার নির্বাচিত সাংসদ সদস্য, ও জেলা আওয়ামিলীগের সভাপতি ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ফুডপার্ক রেস্টুরেন্টে আমরা উল্লাপাড়ার সন্তান (আউস) এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আউস এর সভাপতি প্রকৌশলী আব্দুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম স্বপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মুক্তি, পারসোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির, আবুল বাশার বকুল,মঞ্জুরুল হক স্বপন প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!