
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশের অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার (৪ই নভেম্বর) রাতি সাড়ে ৮ টার সময় বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে
ডিবি পুলিশের টিম আদমদিঘী থানার শান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের দক্ষিন পার্শে শান্তাহার টু সাইলোগামী পাকা রাস্তায় রূপক ইলেকট্রক্সি দোকানের সামনে হইতে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাস আদমদিঘী থানার শান্তাহার জামিলনগর মসজিদের এলাকার মৃত ফরিদ খান এর ছেলে আনছার আলী (৬৮),কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদিঘী থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল