হোম » সারাদেশ » নওগাঁয় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁয় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় নওগাঁ সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় । র‌্যালি শেষে দর উপজেলা পরিষদ চত্তরে জেলা প্রশাসক নওগাঁ খালিদ মেহেদী হাসান পিএএ জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করে সমবায়ীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পড়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, সদর উপজেলা পরিষদ চেয়ারমান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, আঞ্চলিক সমবায় অধিদপ্তরের অধক্ষ্য সেলিমুল আলম শাহিন সহ জেলার বিভিন্ন সমবায় সমিতির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!