
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.couadmission com) এ গিয়ে শিক্ষার্থীরা মেধা তালিকার ফলাফল দেখতে পারবেন।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৯ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সময় তাদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের পেমেন্ট স্লিপ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার নির্দেশিত মূল সনদ ও তার সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
এ বছর কুবিতে ১ হাজার ৪০টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৮৭ টি। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩৫০ টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৩২ টি, সামাজিক বিজ্ঞান ও কলা এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৫০টি সিটের বিপরীতে আবেদন পরেছে ৭ হাজার ৯০৭ টি ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪০ টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫৪৮টি

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু