
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ সকাল ১০টায় পোরশা উপজেলার পলাশবাড়ী চাচাই বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা মোঃ আশরাফ আলী, ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী (বাংলা) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোসাম্মৎ হুমায়রা জান্নাত ও মোঃ ফিরোজ কবীর। তাছাড়া অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্দ সহ মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষার্থীসহ সকল ছাত্র-ছাত্রীদের সার্বিক সাফল্য কামনা করা হয়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার