হোম » সারাদেশ » জেলায় ভালুকা ট্রাফিক জোনের শ্রেষ্ঠ টিএসআই সুবল চন্দ্র সেন নির্বাচিত

জেলায় ভালুকা ট্রাফিক জোনের শ্রেষ্ঠ টিএসআই সুবল চন্দ্র সেন নির্বাচিত

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহ জেলায় ভালুকা ট্রাফিক জোনের শ্রেষ্ঠ টিএসআই হিসেবে সুবল চন্দ্র সেন নির্বাচিত হয়েছেন।ভালুকা ট্রাফিক জোন শ্রেষ্ঠ টিএসআই সদা হাস্যউজ্জল পরিশ্রমী মেধাবী  ট্রাফিক পুলিশের চৌকস পুলিশ সার্জেন্ট সুবল সুনামের সাথে ভালুকায় দ্বায়িত্ব পালন করায় জেলা পুলিশ সুপারের মাছুম আহাম্মদ ভূঞা,(পিপিএম),এর কাজ থেকে মাসিক কল্যাণ সভায় বিশেষ সন্মাননা পেয়েছেন।এই সম্মাননা প্রাপ্তিতে টিএসআই হিসেবে সুবল চন্দ্র সেন জানান,এ কাজের মল্যায়নে আগামী দিনগুলোতে  আরও অনেক বেশি অগ্রনী ভূমিকা পালনে উৎসাহিত করবে।

সেই সাথে ময়মনসিংহ পুলিশ প্রশাসনের মাননীয় পুলিশ সুপার সহ সকল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।জানা যায়,গত সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ জেলায় ট্রাফিক বিভাগে সর্বোচ্চ প্রাসকিউশন দাখিল করেন ভালুকা ট্রাফিক জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট সুভল চন্দ্র সেন।শনিবার দুপুরে জেলা কনফারেন্স হল রুমে ময়মনসিংহ জেলায় সেরা ট্রাফিক সার্জেন্ট হিসাবে ভালুকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট সুভল চন্দ্র সেনকে পুরস্কিত করেন ও সম্মাননা সনদ প্রদান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!