
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলের কুলশ্রীতে টানা ৪০ দিন তাকবীরের সাথে জামাতে নামাজ আাদায়কারীদের সম্মাননা হিসেবে সাইকেল ও মোবাইল উপহার। প্রবাসীদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলার চাটখিলে কুলশ্রী উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদে টানা ৪০ দিন জামায়েতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে শিশুরা পেলো বাই সাইকেল আর বড়দেরকে দেয়া হল মোবাইল ফোন। শুক্রবার ২৮ অক্টোবর বিকেলে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন খোকন, সেক্রেটারী ইমান হোসেন, নূর নবী ড্রাইভার রফিক ডাঃ প্রমুখ। আয়োজক প্রবাসীরা জানান, তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মসজিদে সবাই এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান