
রায়হান আলীঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় পালিত হলো জাতীয় শিক্ষক দিবস। উপজেলা প্রশাসন এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ আসহাবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান প্রমুখ। খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার