
রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা বিএনপির কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তালন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলাচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি।
জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্ব ও সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহায়ক অধ্যক্ষ শামছুল হক,জেলা বিএনপির যুগ্ম আহায়ক গোলজার হোসেন,মাসুদ রানা প্রধান,কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক( রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান সুইট, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান,সহ ছাত্রদল, যুবদলসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলাচনা শেষে দেশনেত্রী বেগম খালদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলর সকল অসুস্থ্য নেতাদর সুস্থ্যতা কামনা এবং প্রয়াত নেতাদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার