
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ফসলের ক্ষেতে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় হুসেন আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বাবুল দীঘি এলাকায় ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। হুসেন আলী রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চ্যাংমারি গ্রামের নুরুল হকের ছেলে। রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকালে বাবুল দীঘি এলাকার একটি ধানক্ষেতে ঐ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হুসেন আলীকে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার