
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁইয়া উপজেলা পরিষদের অর্থায়নে দাগনভূইয়া উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অরফ্যান্স সেন্টার স্কুল, ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয, রামনগর ইসলামিয়া দাখিল মাদরাসা, বারাহীগুনি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জামেয়াতুল হযরত আবু বকর দাখিল মাদ্রাসা, চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদরাসাকে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচি আওতায় পরিবারকে স্বাবলম্বী করতে শরিয়ত উল্যাহর মেয়ের জন্য সেলাই মেশিন, জোহরা খাতুনের ছেলের আয়ের জন্য ইজিবাইক ও আনোয়ারা বেগমকে গাভী ও হাঁস- মুরগী খোয়াড়সহ প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল – হাসান। উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ইউএনও নাহিদা আক্তার তানিয়া, এসিল্যান্ড গাজালা পারভীন রুহি, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা ছিদ্দিকি প্রমূখ। এসময় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ভিক্ষুক পূনর্বাসনের ব্যক্তিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রবাসি কল্যাণ ডেস্ক পরিদর্শণ করেন জেলা প্রশাসক।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার