হোম » সারাদেশ » সড়ক দূর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্য ও এক আসামীর মরদেহ জামালপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর

সড়ক দূর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্য ও এক আসামীর মরদেহ জামালপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর

রবিউল হাসান লায়ন: জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য ও এক আসামীসহ সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরেব জামালপুর পুলিশ লাইন্সে নিহতদের জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ। নিহতরা হলেন নারায়নপুর তদন্ত কেন্দ্রের  কনস্টেবল নুরুল মিয়া, সোহেল ও আসামী লালন।
জানা যায়, গত রবিবার আসামী লালন মিয়ার ডিএনএ টেস্ট করার জন্য জামালপুর থেকে ঢাকায় যান পুলিশের একটি দল । ঢাকা থেকে ফেরার পথে সোমবার রাত আনুমানিক ৮ টার  সময় মধুপুর গোলাবাড়ী এলাকায় আসলে ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের  সংঘর্ষে  ঘটনাস্থলেই পুলিশ সদস্য নুরুল মিয়া ও আসামী লালন মিয়া নিহত হন, অপর দুই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় আহত এসআই আজিজুল হক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পুলিশ সদস্য নুরুল ইসলাম বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার দাপুনিয়া গ্রামে ও নিহত সোহেল রানার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামে এবং আসামি লালনের বাড়ি জামালপুর সদর উপজেলার রশিদপুরে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বরণে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!