
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বাসে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আব্দুর রহিম (২০) নামের এক যাত্রী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। আজ সোমবার (২৪ই অক্টোবর) ভোরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামকস্থানে নওগাঁগামী শ্যামলী পরিবহন নামক বাস তল্লাশি করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রহিম বগুড়া জেলার গাবতলি উপজেলার চকডংগর সুখানপুকুর গ্রামের ইদ্রিস প্রামানিকের ছেলে। এব্যাপারে আদমদীঘি থানায় ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জল মিয়া বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানায়, আজ সোমবার ভোরে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ভোর ৪টা ৪৫মিনিটে নওগাঁগামী যাত্রীবাহি শ্যামলী নামের একটি কোচে তল্লাশি কালে যাত্রী বেশে মাদক কারবারি আব্দুর রহিম নামেক যুবক মাদক কারবারির কাছে বিশেষ কায়দায় রাখা ৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ