
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ১১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া দিঘলকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ফজলুল রহমান শেখের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৬), একই গ্রামের মোঃ মহির উদ্দিন শেখের ছেলে মোঃ মাসুদ শেখ (৩২) ও সিরাজগঞ্জ পৌরসভার ১নং খলিফা পট্টির মৃত বুজরক আলী ছেলে মোঃ মুঞ্জুর কাদির শাহনেওয়াজ বাবু (৪৪), রবিবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুক কবির এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২২ অক্টোবর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া দিঘলকান্দি পূর্বপাড়া গ্রামে এসআই মোঃ শাহীন তালুকদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আব্দুর রাজ্জাকের নিকট থেকে ৫০ পিস, মাসুদ শেখের নিকট থেকে ৩০ পিস ও মুঞ্জুর কাদির শাহনেওয়াজ বাবুর নিকট থেকে ৩০ ইয়াবারাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই