হোম » সারাদেশ » বগুড়ায় ডি,জে পরী’রা অশ্লীল অঙ্গভঙ্গি করে গরম নাচের বিনোদন দিয়ে রাত শেষে দিনের আলোয় সেজেছে মিডিয়াকর্মী

বগুড়ায় ডি,জে পরী’রা অশ্লীল অঙ্গভঙ্গি করে গরম নাচের বিনোদন দিয়ে রাত শেষে দিনের আলোয় সেজেছে মিডিয়াকর্মী

বগুড়া জেলা প্রতিনিধিঃ একজন সেলিব্রেটি (যে নিজেও হয়তো জানে না),গুটিকয়েক অভিনয় শিল্পীকে সামনে রেখে অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মিডিয়া নাম ব্যবহার করে গ্রুপ বানিয়ে ধান্দাবাজির অভিনব পন্থা! বগুড়াতে যখন মিডিয়ার উন্নয়ন দিন দিন এগিয়ে চলছে এরই ফাঁকে সুযোগ বুঝে কিছু মুখোশধারী চক্র যারা প্রকৃত সুস্থ বিনোদনের জায়গায় অনৈতিক কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে।বগুড়ায় যারা প্রতিনিয়ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন মানুষকে সুস্থ বিনোদন দেবার জন্য,সংস্কৃতিকে তুলে ধরছেন সামনে তাদেরকে বাদ রেখে মিডিয়ার নামভেঙ্গে যে কার্যকলাপ করছে তা সকল মিডিয়া কর্মীদের জন্য অপমান জনক।

তাদের চক্রে চিহ্নিত কিছু মেয়ে যাদের কাজই হচ্ছে  বিভিন্ন হোটেলে,রংমহল সাজিয়ে ডিজে প্রোগ্রাম নামে অনৈতিক কার্যকলাপ করা। কিছুদিন আগেই বিভিন্ন নিউজে এইসব ডি,জে রমনীগণকে  রাতের আবাসিক হোটেল থেকে দফায় দফায় পুলিশ উদ্ধার করতে পেরেছে বলে তুলে ধরা হয়।

শুধুমাত্র অশ্লীল অঙ্গভঙ্গি করে গরম নাচের মাধ্যমে ডি,জে পরী’রা ও তাদের সহযোগীরা বিনোদন দিয়ে রাত শেষে দিনের আলোয় তারা সেজেছে মিডিয়ার কর্মী। এতে নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃত মিডিয়া নামক বিনোদন জায়গা। নতুন করে যারা সংস্কৃতিকে ভালবেসে মিডিয়ায় আসতে চায় এখন তারা শুরুর আগেই থমকে যায় নানা প্রশ্নের বেড়াজালে। এদিকে যারা আগে থেকেই মিডিয়া চর্চা করে আসছেন তাদের গলায় কাটা হিসাবে এইসব ডি,জে গার্ল মিডিয়া নামক ভূমিকা নিয়ে  নিচ্ছে,তবে এইসব করার পেছনে ২/৪ জন গুণী শিল্পীকে আবদ্ধ করে রেখেছে যেন তাদের কে দিয়ে বাকি মিডিয়া কর্মীদের মুখ বন্ধ রাখা যায়।

মিডিয়া নামটা দখল নিয়ে বগুড়ার এই সুনাম কে নষ্ট করছে তাদের কে আইনের আওতায় নিয়ে যথা উপযুক্ত বিচার করার জন্য উদার্ত আহবান জানিয়েছেন প্রকৃত মিডিয়া কর্মী ভুক্তভোগীরা।মিডিয়া নামধারী এসব ছেলে মেয়ে এখন রাত বিরাতে উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বগুড়ার সংস্কৃতি জ্ঞানসম্পূর্ণ ব্যাক্তিবর্গ।

এছাড়া কিছুদিন পর পর তারা তাদের আত্বস্বাধের জন্য মিটিং,মিটআপ,ড্রীম নাইট ইত্যাদি নামের অনুষ্ঠানের আয়োজন করে শহরের কোন নিরালা রেস্টুরেন্টে অথবা চিপায় চাপায়.তার প্রতিফল স্বরুপ বেশকিছুদিন আগে ধর্ষনের শিকার হয় কয়েকটি মেয়ে। উল্লেখ্য বিষয় সেই সকল ধর্ষক আবার তাদের অপকর্ম করার সুযোগ খুজে পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ তাদের একটি মিটআপ অনুষ্ঠানে এক মেয়ের বক্তব্য ছিলো এমন, গতকাল আমার বার্থডে ঘিরে ছিলো আয়োজন,আজ আবার এ অনুষ্ঠান শেষে জন্মদিন পালন করার জন্য অপেক্ষা করছে দলবল,আগামীকাল আবার একটা এরেন্জ করা হয়েছে-আসলে আমার কি প্রতিদিন ই জন্ম হয়েছে আমি নিজেই জানি না বলে বিরক্তি প্রকাশ করেন।

সুস্থ বিনোদন আর নতুনত্ব নিয়ে কাজ করেন প্রযোজক,পরিচালক,ক্যামেরাম্যান, সম্পাদনাকারী সহ অন্যান্য শিল্পীবৃন্দ। এবং তারা জানিয়েছেন প্রশাসন এর একটু সু দৃষ্টি দিলে এইসব অশ্লীলতা বন্ধের সাথে সাথে এই বগুড়ার মিডিয়া আগের মতো সুন্দর বিনোদন দিতে পারবে বলে জানিয়েছেন তারা ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!