
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা নফরকান্দি গ্রামের শাহাদত হোসেনের কন্যা মোছাঃ শাহানাজ খাতুন (১৯)-এর সাথে মোঃ মাহফুজ (২৫) এর ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শাহানাজ খাতুন ও স্বামী মাহফুজের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে মোছাঃ শাহানাজ ঝগড়া-বিবাদ করে তার কন্যা লামহাকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।
মোছাঃ শাহানাজ খাতুন স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা উক্ত অভিযোগটি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’ এর মাধ্যমে ১৯.১০.২০২২ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের সহায়তায় মোছাঃ শাহানাজ খাতুন ও মোঃ মাহফুজ সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মোছাঃ শাহানাজ ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তান মোছা: লামহা ফিরে পেল পিতৃস্নেহ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী