হোম » সারাদেশ » ভালুকার কৃষকদের স্বাবলম্বী করতে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

ভালুকার কৃষকদের স্বাবলম্বী করতে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের প্রতিনিধিঃ– করোনা সহ বিভিন্ন প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে ও সাবলম্বী করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপ্রধান বাংলাদেশকে স্বাবলম্বী করতে কৃষিবান্ধব পদক্ষেপে কৃষিকে গতিশীল ও পুনর্গঠিত করতে কৃষি ঋণের কোনো বিকল্প নেই,ঋণ বোঝা নয় কৃষকদের অধিকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা সেই লক্ষ বাস্তবায়নের লক্ষ্যে ১৯শে অক্টোবর বুধবার দুপুরে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী রূপালী ব্যাংক লিমিটেড শাখা কার্যালয়ে প্রকাশ্যে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচী ২০২২ পালন করা হয়েছে।

উক্ত ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে মল্লিকবাড়ী শাখার ব্যবস্থাপক জনার্দন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ময়মনসিংহ জোনাল ম্যানেজার উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহিদুর রহমান,মল্লিকবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এসএম আকরাম হোসাইন,ময়মনসিংহ বাংলাদেশ ব্যাংক উপ-পরিচালক মোঃ সাইদুর রহিম সহ প্রভাষক খসরু মাহমুদ রণি,মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,ইউপি সদস্য আতিকুল ইসলাম আতিক,ইউপি সদস্য মোস্তফা ভূইয়া,মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার স্থানিয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ীগণ,ব্যাংকের কর্মকর্তা,গ্রাহক,গণ্যমান্য ব্যক্তি,বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!