
রায়হান আলীঃ বুধবার সকালে উল্লাপাড়ার সলংগা থানা পুলিশ ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের পাশে রাস্তার ঢাল থেকে ফরিদুল ইসলাম (৫৫) নামের এক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে। নিহত ফরিদুল নাটোর জেলার সিংড়া থানায় দায়ের করা স্থানীয় বাসিন্দা আফতাব খন্দকার হত্যা মামলার প্রধান আসামি বলে পুলিশ জানিয়েছে। সে উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ইউপি সদস্য ফরিদুল ইসলামকে অন্য কোথায় গলাকেটে হত্যার পর মরদেহ খুুনিরা মঙ্গলবার পাটধারী গ্রামের পাশের রাস্তার ঢালে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারনা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বর্তমানে সলংগা থানা পুলিশ সিংড়া থানার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের কে জানান গত ৯ অক্টোবর সিংড়ায় ২ পক্ষের সংঘর্ষ আফতাব খন্দকার নামে এক ব্যক্তি নিহত হন।এ ব্যপারে ওইদিন সিংড়া থানায় দায়ের করা হত্যা মামলায় ফরিদুল ছিলেন প্রধান আসামি। মামার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান