
লালমনিরহাট প্রতিনিধি: অবৈধ ইটভাটাতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ৩জন শ্রমিক বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তন্মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স লিখন অটো ব্রিকস ফিল্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ৩জন শ্রমিক বিদ্যুৎ স্পষ্ট হন। এদের মধ্যে মিঠুন বাবু (১৮) নামের একজন শ্রমিককে হাসপাতালে রাতে মৃত ঘোষণা করা হয়েছে। অপর ২জন শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫৫টি ইটভাটার মধ্যে মাত্র ১টির অনুমোদন রয়েছে। বাকি ইটভাটাগুলো চলছে রহস্যজনক ভাবে প্রশাসনের নাকের ডগায়। প্রসঙ্গত, লালমনিরহাট জেলায় গত বছর মাত্র আড়াই লাখ টাকা ইটভাটা হতে রাজস্ব আদায় হয়েছে মর্মে রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান