
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী এলাকা থেকে ফরিদুল ইসলাম ( নামের এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সকালে সলঙ্গার পাটধারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এবং নাটোরের সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ হাসান বলেন, সকালে পাটধারী এলাকায় ফরিদুল ইসলাম ইউপি সদস্যের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়।
এসআই রাশেদ হাসান আরও বলেন, নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। সে সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার আসামি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান