হোম » সারাদেশ » দাগনভূঞায় অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে 

দাগনভূঞায় অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা) চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে চলমান এ মৌলিক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন জেলা কমান্ড্যান্ট মো. জানে আলম সুফিয়ান। ২য় দিনের এ প্রশিক্ষণ কর্মশালার ক্লাস পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক দিলরুবা আক্তার প্রমূখ। ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের  অংশ নেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আগামী ২৭ অক্টোবর এ মৌলিক প্রশিক্ষণ শেষ হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!