
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ, ১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গনেশপুরে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভার উদ্বোধন শেষে উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আয়ূব আলী খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মহসিন, ফারুক আহমেদ, মিনহাজ, সাইম বাবু প্রমুখ।
কর্মী সভায় ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু