
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে রেলওয়ে জংশন স্থাপনের দাবী ৯৮% মানুষের। ব্রিটিশ আমলের পরিকল্পনা ভবিষ্যৎতে কাহালুতে একটি পূর্নাঙ্গ রেলওয়ে জংশন হবে সেইজন্য ব্রিটিশ আমল হতেই কাহালুতে একটি পূর্নাঙ্গ রেলওয়ে জংশনের জন্য রেলওয়ের বিশাল জায়গা রেখে দিয়েছেন।
কাহালুতে রেলওয়ে জংশন হলে সরকারের জমি অধিগ্রহণ করা লাগবে না। কাহালুবাসীর দাবী একটা কাহালুতে পূর্নাঙ্গ রেলওয়ে জংশন হোক। ইতিমধ্যে রেল জংশন স্থাপনের জন্য শতকরা ৯৮ জন লোক একমত প্রকাশ করেছিন আর শতকরা ২ জন লোক যাহারা রেলওয়ের জায়গার উপর ছাদ ঢালাই দিয়ে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন শুধু তারই চায় না কাহালুতে রেল জংশন না হোক। রেল জংশন স্থাপনের ব্যাপারে কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শফিক সহ একাধিক ব্যক্তির সাথে কথা বলা হলে তারা জানান, রেল জংশন হলে কাহালুর মানুষের অনেক উপকার হবে। তারা আরও জানান, কাহালুতে রেল জংশন স্থাপন করা হোক এবং যাহারা রেলওয়ের জায়গায় ব্যবসা করছিল তাদেরকে পুনঃবার্সন করা হোক।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান