হোম » সারাদেশ » পোরাশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোরাশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ পোরশায় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।  উপজেলার বিভিন্ন কার্যক্রম ও জনগণের সেবার মান  সম্পর্কে সভায় আলোচনা  হয়।  এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ একই স্থানে গণশুনানীতে অংশ গ্রহণ করেন। তাছাড়া তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস ও এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!