
রবিউল হাসান লায়ন : কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পূর্বের পদে বহাল রাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও শপথ বাক্য পাঠ করে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন শেষ দলের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। এসময় জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ সকল নেতৃবৃন্দ যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে রাজন সাহা রাজু ও ফারহান আহমেদকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। পরবর্তীতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে তাদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয় এবং গত ৪ অক্টোবর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান লিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা