
গ্রেফতারকৃতরা হলেন জেলার কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামের লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), একই এলাকার বাশখুর গ্রামের শাহ আলমের ছেলে জামিল হোসেন (২৫), বছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (২৬), রুনিহালী গ্রামের শ্রী কার্তিক এর ছেলে স্বপন কুমার (৩০), ঢাকার পাড়া গ্রামের শাহারুল ইসলামের ছেলে শাকিল চৌধুরী (২৪) এবং একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন (২৪) বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এসময়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহে ব্যবহৃত পাঁচটি কম্পিউটার মনিটর, চারটি কম্পিউটার সিপিইউ, একটি ল্যাপটপ, আটটি হার্ড ডিস্ক, চারটি কী-বোর্ড, ছয়টি মাউস, ছয় সেট বিভিন্ন ক্যাবল, সাতটি মোবাইল, তেরোটি সীম কার্ড, সাতটি মেমোরী কার্ড, সাঁইত্রিশ পেন ড্রাইভ জব্দ করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, ওই ছয় জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান