
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কে হবেন জেলা পরিষদের সদস্য। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ৪ বারের ইউপি চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম সরকার ও তরুন প্রজন্মের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
মনোনয়ন জমার পর থেকেই ২ জনের মধ্যে জমজমাট প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ভোটের জন্য ভোটারের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছে খবর নিয়ে জানা যায়, আ’লীগের এ ২ প্রার্থী কেউ কাউকে ছাড় দিবেন না। উভয় প্রার্থীর কর্মী-সমর্থকেরাও নিজের প্রার্থীর পক্ষে জোরে সরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঠাকুরগাঁও জেলা আ’লীগের বিভিন্ন নেতা এ বিষয়টি নিয়ে বির্বতবোধ করছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় কোন ফোরামকে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি। আগামী ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ হয়েছে । ১৭ তারিখে নির্বাচন হবে এ সময়ের পূর্বেই দলীয় নেতৃবৃন্দ এ সমস্যার সমাধান করবেন বলে ধারণা করছেন আ’লীগের নেতা-কর্মী ও সমর্থকগণ। আগামী ১৭ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী