হোম » সারাদেশ » জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

রবিউল হাসান লায়ন: জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হকের পরিবারের সদস্যরা শহরের বেলটিয়া এলাকায় তাদের নিজ বাড়ীতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।মিলাদ ও দোয়া মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ মরহুমের স্বজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম সিরাজুল হকের পুত্র  জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রবিউল হাসান লায়ন জানান, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তার পিতা সিরাজুল হক মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।  সে সময় সিরাজুল হক এদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধাদের নামের তালিকা প্রনোয়নের কাজ করেন এবং কর্ণেল আবু তাহেরের সাথে ১১নং সেক্টরে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা কমান্ডের দপ্তর সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কমিটিতে প্রবীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে। মরহুম সিরাজুল হকের পিতার নাম মরহুম শামসউদ্দিন আহম্মেদ। তার শৈশব-যৌবন কাটে নানার বাড়ী শহরের দেওয়ানপাড়া মন্ডল বাড়ীতে। শেষ বয়সে শহরের বেলটিয়া এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন খুপিবাড়ী গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস শুরু করেন।  ২০১১ সালের ৯ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতেই মৃত্যু বরণ করেন জাতির এই সূর্য সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!