হোম » সারাদেশ » নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

নওগাঁয় গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রাকৃতিক দূর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে গো- খামারিদের মাঝে গো- খাদ্য বিতরণ ও ফলন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে গৃষ্মকালীন পেয়াজ ও মাসকলায়ের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনাতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এসব উপকরন বিতরণ করেন। গো- খাদ্য বিতরণ অনুষ্ঠানে ২০০ জন খামারির মাঝে গরু মোটাতাজা করন ফিড ও ১৫০ জন কৃষকের মাঝে ১ কেজি গৃষ্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ ও ৫০ মিলি বালাই নাষক প্রদান করা হয় এবং ৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়াম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়াম্যান শাহনাজ পারভিন নাইস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরাণ নয়ন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!