হোম » সারাদেশ » সিরাজগঞ্জে মা ও দুই ছেলে হত্যার মুল হোতা গ্রেফতার

সিরাজগঞ্জে মা ও দুই ছেলে হত্যার মুল হোতা গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে একই পরিবারে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে আইয়ুব আলী সাগর (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) দুপুরে হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মন্ডল।
এসময় তিনি জানান, আসামী আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নী। সাগর পেশায় একজন তাঁতী। দ্রব্যমূল্যের উর্ধগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্থ ছিল সাগর। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাগ্নীর বাসায় টাকা ধার চাইতে যায় এবং ভাগ্নী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির স্বীদ্ধান্ত নেয়।
চুরির একপর্যায়ে ভাগ্নী রওশন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শীল-পাটার শীল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (০৩) জেগে গেলে তাদেরও হত্যা করে।  হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায়।  এ ঘটনায় গত (১ অক্টোবর) সকালে একটি হত্যা মামলা দায়েরের ভিত্তিতে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে দুপুরে আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, (১ অক্টোবর) শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলে সহ অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!