হোম » সারাদেশ » সিরাজগঞ্জে সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা

সিরাজগঞ্জে সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ছাদখোলা জিপে শাহজাদপুরে পৌছান সাফ জয়ী নারী ফুটবলার দলের ডিফেন্সের খেলোয়ার আঁখি খাতুন। শাহজাদপুরে আসা মাত্রই মুহুমুর্হু স্লোগান আর ঢোলের বাদনে উৎসবমুখর পরিবেশে ফুলের শুভেচ্ছা বরণ করে নেওয়া হয় আঁখি খাতুনকে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার বাড়ি ফেরেন আখি। তার বাড়ি ফেরার মুহুর্তকে স্বরণীয় করতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে করা হয় বর্ণাঢ্য আয়োজন। আখিঁকে ফুলের শুভেচ্ছায় বরণ করার পরে উপজেলা পরিষদ হল রুমে দেওয়া হয় সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ্য সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, নারীদের পথ চলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী হয়েছে। এই সাফল্যের যাত্রা সবে শুরু হলো, সেটি যেন থেমে না যায়। নারী খেলোয়ারদের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে। এই নারী ফুটবলারদের হাত ধরে ফুটবল দল আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, নারীরা আমাদের গর্বিত ও সম্মানিত করেছেন। তাদের এই সাফল্যে যেন আগামীর প্রজন্মও উৎসাহিত হয় সেজন্য এই উৎসবমুখর আয়োজন করা হয়েছে। ভক্তদের উদ্দেশে নারী ফুটবলার আঁখি খাতুন বলেন, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ। বলার ভাষা  খুঁজে পাচ্ছি না। আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমার মনোবল দৃঢ় করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনিরআক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদ ও আঁখির বাবা আক্তার হোসেন সর্বত্ররের মানুষেরা। এসময় আঁখিকে পেয়ে উপজেলার সকলেই ফুলের তোড়া উপহার দিয়ে ও বাধ্য বাজিয়ে ফুটবলারকে সংবর্ধনা জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!