
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী শেখ গোলাম মুর্তুজা অভি (৩৩) কে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরপুর উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় গ্যারেজের সামনে এ ঘটনাটি ঘটে। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত অভিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত অভি শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাওয়ার ফুয়াদের ছেলে। সে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও জানা গেছে। এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) ছাম্মাক হোসেন বলেন, ছুরিকাঘাতে নিহত অভি’র শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপূরি আঘাত করা হয়েছিল। শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, কি কারণে খুন হয়েছে তা জানা যায়নি। তবে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু