
এ কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ২ নং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেদ্দা সিটি করপোরেশনের সাবেক ইমাম ও খতিব,খ্যাতনামা ইসলামি বক্তা মুফতি মাওলানা মো.আমিনুল ইসলাম আরেফী। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সভাকক্ষে কমিটি গঠন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি মাওলানা মো.আমিনুল ইসলাম আরেফীকে সভাপতি নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সভাপতি মুফতি মাওলানা মো.আমিনুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষা ও একাডেমীকসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,সম্মানিত অভিভাবক ও এলাকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। মুফতি মাওলানা মো.আমিনুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান