
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের সৌজন্যে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এ হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ প্রদীপ কুমার রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বর্মণ, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, লালমনিরহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ