
সজীব আহম্মেদ রিমন,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির উদ্যোগে ‘চিঠি চত্বর’ নামক একটি চত্বর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চিঠি চত্ত্বরের ডাকবক্সে চিঠি ফেলে এ চত্বরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্কলারশিপের সময় যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পরপর, সেসময়ের স্মৃতিগুলা আজ খুব সতেজ হয়েছে এই চিঠি চত্বরের জন্য।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন চমৎকার এবং অভিনব কাজ আরও করুক সেটাই আমাদের চাওয়া, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চাও হতে হবে।বৃত্ত কুবির হেড অফ মার্কেটিং তাওহীদ সানি বলেন, চিঠির যে প্রচলন ছিলো সেটা এখন হারিয়ে গেছে। তরুণ প্রজন্মকে ঐ যুগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই বৃত্ত কুবির এই উদ্যোগ।
এছাড়াও উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বৃত্ত কুবির উপদেষ্টা ও প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, বৃত্ত কুবির হেড অফ ফিন্যান্স আরাফাত রাফি, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি, হেড অফ আর্ট এন্ড কালচার আখতারুজ্জামান পাভেল, হেড অফ মার্কেটিং তাওহীদ সানি, হেড অফ কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমি সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ডিসেম্বর একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান