হোম » সারাদেশ » সুজানগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গাঁজা সহ গ্রেফতার। 

সুজানগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গাঁজা সহ গ্রেফতার। 

রাউজ আলীঃ পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী  মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ২৭ সেপ্টেম্বর  সুজানগর থানাধীন উদয়পুর গ্রামস্থ জনৈক মোঃ মিঠু প্রাং এর বসত বাড়িতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্যে,উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!