
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২) এই জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (৩০), সিলেট জেলার আমলসিধ গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২) ও ঠাকুরগাঁও জেলার উত্তর গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।
মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে ঢাকা-রাজশাহী গামী মাহিন্দ্রা পিকআপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। একই সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলাতমসহ সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২