
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলায় সৎ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার সকালে কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় এ ঘটনা ঘটে । এই ঘটনায় খুনি সৎ ভাই, সৎ মা ও সৎ বোনকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দেওয়ানীপাড়া গ্রামের মৃত আজাদ শেখের বড় ছেলে রাফিক ইসলাম রাফির নিজ বাড়ির একটি কাঠাল গাছ বিক্রী করে। এ নিয়ে আজ সকাল ১০ টায় ছোট সৎ ভাই গার্মেন্টস কর্মী মনজিল হোসেন কালু ও রাফিকুল ইসলাম রাফির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রাফির বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সুবুজ রানা জানান, এ হত্যাকান্ডের ঘটনায় র্যাব খুনি মনজিল হোসেন কালু, তার মা মনজুয়ারা বেগম ও বোন ময়নাকে আটক করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২