হোম » সারাদেশ » দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৩৯ বোতল  ফেন্সিডিল উদ্ধার|| গ্রেফতার ০১ জন

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৩৯ বোতল  ফেন্সিডিল উদ্ধার|| গ্রেফতার ০১ জন

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন  ভাই ভাই হোটেলের বিপরীতে রাস্তার পাশে হতে অদ্য ২৫.০৯.২০২২ তারিখ  সময় ৫:৪৫ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৩৯ বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী ১. মো: অকিবুল ইসলাম @ রকিবুল ইসলাম, পিতা- মো: জুলফিকার আলী, মাতা- রহিমা বেগম, সাং- সুলতানপুর গোরস্থান পাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা  হেফাজত থেকে তুলার বস্তার মধ্য থেকে উদ্ধার করে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!