হোম » সারাদেশ » জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মোটর সাইকেল উদ্ধার|| গ্রেফতার ০২ জন।

জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মোটর সাইকেল উদ্ধার|| গ্রেফতার ০২ জন।

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই মোঃ নাহিরুল ইসলাম, এসআই এস এম রায়হান, এএসআই মোঃ মাহফুজুর রহমান, এএসআই মোঃ সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভাধীন নারায়নপুর তিন রাস্তার মোড়স্থ পাঁকা রাস্তার উপর হইতে ২৫.০৯.২০২২ তারিখে দুপুর ১.৩০ ঘটিকার সময় ৭০০ গ্রাম গাঁজা এবং একটি পুরাতন ব্যবহৃত Freedom ১০০ সিসি মোটর সাইকেল সহ হাসাদাহ বাজার পাড়ার নরুল হকের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮)ও, পংখী মিয়ার ছেলে মোঃ শাহিন (২৪), , উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!