হোম » সারাদেশ » জামালপুরে দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জামালপুরে দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন: বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে দিগপাইত ইউনিয়ন পরিষদের সামনে ১৪নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসিনুজ্জানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী’র সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।  উদ্বোধকের বক্তব্য রাখেন ও সম্মেলন উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান স্বপন।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, অধ্যাপক আব্দুল হামিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এম এ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মন্জুর রাফি আকন্দ প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান পূর্বের কমিটির বিলুপ্ত ঘোষণা করেন।  দ্বিতীয় অধিবেশন বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।  কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ১৪নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে ৫জন এবং সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীতার নাম ঘোষণা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!