
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার নারী কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ও তার স্বামী জিলহজ আলী নাদুর বিরুদ্ধে জোর পুর্বক জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগি পরিবার। শনিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে ভোক্তভোগি পরিবার।
সংবাদ সম্মেলনে ভোক্তভোগী রেজাউক করিম তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, জামালপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ও তার স্বামী জিলহজ্ব আলী নাদুর কাছ থেকে সিংহজানী মৌজার বিআরএস ৪১৮০ নং খতিয়ান ভুক্ত দাগ নং ৭৫৫০ হইতে ০০.৯০ প্রায় এক শতাংশ জমির উপর দোকান ঘরসহ ১২৯৪৫ নং সাবকবলা দলিল মুলে খরিদ করেন।
ঐ খরিদাকৃত সম্পত্তি জোরপুর্বক জবরদখল করায় ভুক্তভোগি পরিবার বাধ্য হয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে দখলের বিষয়টি প্রমানিত হয়। এছাড়া গত ১৯ সেপ্টম্বর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তদন্ত করে বিষয়টি সত্যতা পেলে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় । বরখাস্ত হওয়ার পর থেকে রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরদ্ধে বিভিন্ন সময় হুমকী ধামকি, ভয়ভীতিসহ প্রাণনাসের হুমকি দিয়ে আসছে নারী কাউন্সিলর ও তার স্বামী। তাই ভুক্তভোগি পরিবার বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন নির্যাতিত এ পরিবার।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু